তাবলিগের ৫৪ মুসল্লি প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৫:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৫:৩৯

মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউট মানিকগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিভিন্ন জেলায় ঘুরে আসা তাবলিগ জামায়াতের ৫৪ জনসহ ৫৭ জন মুসল্লিকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল)  রাতে তাবলিগের ৪৬ জন মুসল্লি শেরপুর এবং আট জন মাগুরা থেকে নিজ জেলা মানিকগঞ্জে ফেরার পর, তাদের মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউট এবং জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোট) কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। 

জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, তাবলিগ জামায়াতের এক মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর, রবিবার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়। এরপর ওই এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট।

তিনি জানান, গতকাল মধ্যরাতে দুটি পিকআপে করে শেরপুর থেকে ওই মুসল্লিরা সিংগাইরে ফেরার সময় চেকপোস্টে ৪৬ জন মুসল্লি, পিকআপ চালক ও সহযোগীসহ ৪৯ জনকে আটক করা হয়। এছাড়া একই রাতে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার পদ্মা নদীর পাড় থেকে মাগুরা থেকে আসা  তাবলিগের আরও আট মুসল্লিকে আটক করা হয়। তাদের সবাইকে মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোট) ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে থাকা মুসল্লিদের খাদ্যের ব্যবস্থা করা হবে প্রশাসন থেকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের