বুড়িগঙ্গায় নৌকাডুবি: নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:১১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:১১

Boat sinking

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে বুড়িগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিন সদস্যের (বাবা, ছেলে ও মেয়ে) লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। এ তিনজনের লাশ উদ্ধারের মধ্য দিয়ে আর কেউ নিখোঁজ নেই দাবি  করায় তল্লাশি কার্যক্রম সাময়িকভাবে সমাপ্ত করা হয়েছে।

ফতুল্লার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আবদুর রাজ্জাক জানান, মঙ্গলবার সকাল ৭টা হতে সাড়ে ১০টা পর্যন্ত পৃথক সময়ে মুক্তারপুরের কাঠপট্টি এলাকায় সেলিম খান (৪৫), বক্তাবলীর রাজাপুর এলাকায় ইমান খান (১৫) ও মৌসুম আক্তারের (১৬) লাশ ভেসে ওঠে। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এর আগে সোমবার আবদুল কাদির (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ থাকা চারজনের লাশই উদ্ধার হওয়ায় তল্লাশি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, যদি আবার নতুন করে কেউ নিখোঁজ দাবি করে তাহলে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম করা হবে।

প্রসঙ্গত, শনিবার সকালে ফতুল্লার বক্তাবলীর রাধানগরে সোলেমান নামের এক পীরের ওরশ থেকে ফেরার পথে ৩০-৪০ জন মানুষ আলীরটেক খেয়াঘাট হতে নারায়ণগঞ্জ আসার জন্য খেয়াপারের ট্রলারে উঠে। ওই সময়ে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ৫জন নিখোঁজের খবর জানা গেলেও পরে সে সংখ্যা দাঁড়ায় চারজনে। রবিবার ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের পর সোমবার নিখোঁজ আবদুল কাদির ও মঙ্গলবার সকালে অপর তিনজনের লাশ উদ্ধার করা হয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের