টুঙ্গিপাড়ায় নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি করোনা পজিটিভ

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১৪:০৩আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:২৫

টুঙ্গিপাড়ায় নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি করোনা পজিটিভ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আরও এক ব্যক্তি নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। তিনি নারয়ণগঞ্জের একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। এ নিয়ে টুঙ্গিপাড়ায় তিন জন করোনা পজিটিভ হয়েছেন। তাদের সবার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

শনিবার (১১ এপ্রিল) সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ১০ এপ্রিল ২৫ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানিয়েছেন, নতুন আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গত ৫ এপ্রিল তিনি জ্বর নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। পরে গত ৯ এপ্রিল তিনি স্বেচ্ছায় টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করার জন্য বলেন। তার নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।

তিনি আরও জানান, সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিমকে সঙ্গে নিয়ে পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই ব্যক্তিকে বাড়ি থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এর আগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী দুই জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম