তিন উপজেলার পর এবার মাদারীপুর লকডাউন

মাদারীপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৬:৪০আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৬:৪৯

তিন উপজেলার পর এবার মাদারীপুর লকডাউন মাদারীপুরের তিনটি উপজেলা লকডাউনের পর এবার পুরো জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। রাত ১০টার পর থেকে এই লকডাউন শুরু হবে।

এর আগে দেশের সর্ব প্রথম এলাকা হিসেবে গত ১৯ মার্চ মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়। এরপর গত ১২ এপ্রিল থেকে রাজৈর ও কালকিনিতে করোনা শনাক্ত হওয়ার পর এই দুই উপজেলাও লকডাউন ঘোষণা করা হয়।

তবে করোনা পরিস্থিতির পর থেকে মাদারীপুর জেলা কার্যত লকডাউন ছিল। জেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তি জারি করে দোকানপাট ও জনসাধারণের চলাচল সীমিত ঘোষণা করা হয়। তবে সামাজিক দূরত্বের বিষয়টি তেমনভাবে কার্যকর না হওয়ায় মাদারীপুর জেলা সদর লকডাউনের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে পুরো জেলা লকডাউন ঘোষণা করা হলো।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মাদারীপুরে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন, এদের মধ্যে সাত জন সুস্থ হয়েছেন। এখন জেলায় চিকিৎসাধীন আছেন ১৬ জন।

আরও পুড়ন: শিবচর লকডাউন

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম