নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৭:৪৫আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৭:৫২

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। এই সময় শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা সড়ক ও মহাসড়ক অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার পোস্ট অফিস চত্বর ও পুলিশ লাইন এলাকায় লকডাউন ভেঙে আন্দোলন করে শ্রমিকরা। হামিদ ফ্যাশন ও টি এস স্পোর্টস লিমিটেড নামে দুটি কারখানার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অবস্থান নেয়। এই সময় শ্রমিকরা রাস্তায় ইটের স্তুপ সিমেন্টের পিলার ফেলে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করে। শ্রমিকরা সড়কটি প্রায় দুই ঘণ্টা আটকে রাখে। এই সময় তারা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও মালিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হামিদ ফ্যাশনের এক শ্রমিক জানায়, পোশাক কারখানাটি একজন প্রতিমন্ত্রীর মালিকানায় পরিচালিত হচ্ছে। তবে চলতি মাসসহ তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

টি এস স্পোর্টস লিমিটেড এর বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, করোনাভাইরাসের সংক্রমণের ইস্যুতে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধ না করেই গত ৩০ মার্চ কারখানা বন্ধ ঘোষণা করেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শ্রমিকদের কারখানায় আসতে নিষেধ করা হয়। কবে কারখানা খোলা হবে সে ব্যাপারেও কিছুই জানানো হয়নি।

এদিকে একই সময় সোনারগাঁ উপজেলার ত্রিবরদি এলাকায় ইউসান গার্মেন্ট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। তারা বকেয়া চার মাসের বেতন পরিশোধের দাবি জানান। এছাড়া শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে রাখে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ