মুন্সীগঞ্জে করোনা শনাক্ত বেড়ে ৩৭, মৃত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৬:৪০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৬:৪৯

মুন্সীগঞ্জে করোনা শনাক্ত বেড়ে ৩৭, মৃত ৪ মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো। তাদের মধ্যে চার জনের ইতোমধ্যে মৃত্যু হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শনাক্তের এই খবর নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে ছয় জন নারী এবং বাকিরা পুরুষ। জেলার ৩৭ জনের অধিকাংশই নারায়ণগঞ্জের সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও জানান, নতুনদের মধ্যে সদর উপজেলায় আছেন তিন জন। তারা হলেন শহরের মানিকপুরের নারী (১৯), পঞ্চসারের মুক্তারপুরে নারী (৫৪), বিনোদপুরে পুরুষ (৪৫)। টঙ্গীবাড়ি উপজেলার ধামারন গ্রামে আছেন একজন পুরুষ (৩৭)। শ্রীনগর উপজেলার নতুন তিন জনের মধ্যে ষোলঘরে গোল্ডেন সিটির একই পরিবারের পুরুষ (৩৫) ও নারী (২৫) এবং ফৈনপুর গ্রামের নারী (২৫) করোনা শনাক্ত হয়েছেন। লৌহজং উপজেলার দুই জনের মধ্যে নাগেরহাট গ্রামের পুরুষ (৪৮) ও কলমার ঘোড়াকান্দার গ্রামের পুরুষ (৪২)। সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের পুরুষ (৫০), আবিরপাড়া গ্রামের নারী (২০) ও ইকরামপুর গ্রামের পুরুষ (৪০) রয়েছেন। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর (৫০) করোনা শনাক্ত হয়েছে, আগেরদিন তার কলেজ পড়ুয়া মেয়ের (১৮) করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সবশেষ হিসাব অনুযায়ী জেলার ৩৭ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ছয় জন, গজারিয়ায় আট জন, টঙ্গীবাড়িতে আট জন, সিরাজদিখানে ছয় জন, শ্রীনগরে চার জন এবং লৌহজং উপজেলায় পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, শনাক্ত ৩৭ জনের মধ্যে মারা গিয়েছেন চার জন। চার জনের মধ্যে তিন জনই করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর শনাক্ত হয়েছেন। আরেকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম