চার বস্তা সরকারি চালসহ খুচরা বিক্রেতা আটক

মাদারীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ২২:১৮আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:১৮

জব্দ করা চাল মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী বন্দরে সরকারি ১০ টাকা কেজি দরের চার বস্তা চালসহ মান্নান শেখ নামের এক খুচরা বিক্রেতাকে আটক করা হয়েছে। টেকেরহাট থেকে একটি ইজিবাইকে করে চাল নিয়ে ফেরার সময় স্থানীয়রা তকে ধরে  শ্রীনদী পুলিশতদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শ্রীনদী বন্দরের ওই খুচরা ব্যবসায়ীকে আটক করে।

আটক মান্নান শেখ পুলিশকে জানান, তিনি টেকেরহাট থেকে এই চাল কিনে এনেছেন। আটক চাল ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের সোলায়মান নামে এক পাইকারি ব্যবসায়ীর গুদামে অভিযান পরিচালনা করা হয়। তবে টেকেরহাটে গিয়ে সেই গুদাম খালি পাওয়া যায়।

মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ জানান, টেকেরহাটের গুদামে গিয়ে কিছু পাওয়া যায়নি। খুচরা চাল ব্যবসায়ী মান্নান শেখ কোথা থেকে চাল কিনেছেন সে ব্যাপারে তদন্ত চলছে। আটক মান্নান শেখকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম