মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৭:০৩আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৭:০৩

করোনাভাইরাস

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, রবিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সোমবার আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। বুধবার রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতর কম্পাউন্ডের পুরুষ কুক (৪০) ও তার মায়ের (৬৫) করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার এই কম্পাউন্ডে থাকা লাইনম্যান খলিলুর রহমান (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।  

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহম্মেদ জানান, ওই কম্পাউন্ডের দু’টি অংশ আছে। একটি অফিস, অন্যটি আবাসিক। আমরা আবাসিক অংশটি লকডাউন করেছি। আর শনাক্তদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ সদর জোনের ডিজিএম শফিউল আলম বলেন, জিএম মহোদয়ই দায়িত্ব পালন করছিলেন। যেহেতু তার করোনা শনাক্ত হয়েছে, তাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বিষয়টি ঢাকার কেন্দ্রীয় দফতর অবহিত আছেন। তাদের সুচিকিৎসা, জরুরি পরিষেবা চালু এবং কর্মীদের সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী