অভিযানের পর আদার কেজিতে দাম কমলো ১৫০ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৪:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:৩০

ভোক্তা অধিকারের অভিযান

মানিকগঞ্জের সিংগাইরের বাজারে রবিবার (২৬ এপ্রিল) ৩০০-৩৫০ টাকা কেজিতে আদা বিক্রি হচ্ছিল। হঠাৎই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কাজার অভিযান চালায়। এরপর কেজিপ্রতি ১৫০ টাকা দাম কমে যায়।

জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম, সাহরাইল, মানিকনগর,  জয়মন্টপ ও বায়রা বাজারে পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে আদা  বিক্রি করায় ছয়টি  প্রতিষ্ঠান ও ৬ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, সকালে সিংগাইর উপজেলার বিভিন্ন বাজার অভিযানে দেখা যায় প্রায় প্রতিটি বাজারে আদা ৩০০-৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। অথচ পাইকারি বাজারে আজ আদার সর্বোচ্চ দাম ছিল ১৭০ টাকা। পরে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এসময় বণিক সমিতি কর্মকর্তা ও ভোক্তা অধিকারের কর্মকর্তা ও ক্যাবের কর্মকর্তার উপস্থিতিতে ব্যবসায়ীদের বেশি মূল্যে বিক্রি বন্ধ করে প্রতি কেজি আদা সর্বোচ্চ ২০০ টাকা করে

বিক্রয় করার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে আদার মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিকারের অভিযান বাজারে উপস্থিত ক্রেতা ও বিক্রেতা সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতন করা হয়।

তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ও ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জেলা প্রশাসনের নির্দেশে বাজার গুলোতে অভিযান চালানো হয়। জেলার বিভিন্ন বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের