সাংবাদিক পেটানোর ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০৪:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৪

নরসিংদী নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খানের নেতৃত্বে সজল ভূঁইয়া নামে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে হামলার শিকার হওয়া সাংবাদিক সজল ভূঁইয়া বাদী হয়ে ২০ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। আহত সাংবাদিক সজল এসএ টিভির নরসিংদী প্রতিনিধি।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ওই সাংবাদিকের ওপর হামলা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের বিষয়ে প্রতিবেদন করার জন্য চেয়ারম্যানের বক্তব্য নিতে গিয়েছিলেন ওই সাংবাদিক। ওই সময় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খানের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা হামলা চালায়। তবে ঘটনার চারদিন পার হলেও হামলার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি রায়পুরা থানা পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ জড়িতরা সবাই পলাতক থাকায় তাদের কাউকে আটক করা যায়নি। তাদেরকে গ্রেফতারের জন্য গত চারদিন ধরেই অভিযান চলছে।

আরও পড়ুন: চাল বিক্রিতে অনিয়মের সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম