খালাস পেলেন নেপালের কারাদণ্ডে দণ্ডিত লেগস্পিনার লামিচানে

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৪, ১৯:৫৪আপডেট : ১৫ মে ২০২৪, ১৯:৫৪

নেপালের পোস্টার বয় সন্দীপ লামিচানে। ২০২২ সালে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে গত জানুয়ারিতে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তাদের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। যদিও সবসময় নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন তিনি। তার আপিলের প্রেক্ষিতে বুধবার খালাসও পেলেন লামিচানে।

পাতান হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি এএফপিকে বলেছেন, ‘সন্দীপ লামিচানে খালাস পেয়েছেন।’

প্রাথমিক রায়ের পর নেপালের ক্রিকেট বোর্ড বহিষ্কার করে লামিচানেকে। গত জানুয়ারিতে তাকে জেলে পাঠানোর রায় হলেও তার আপিলের প্রেক্ষিতে নেপালের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জামিনে ছিলেন তিনি। অবশেষে তার পক্ষে এলো রায়।

এই মাসেই ফেসবুকে লামিচানে পোস্ট করেন, ‘আমি নির্দোষ এবং তাদের প্রতি ঋণী যারা আমাকে বিশ্বাস করে এবং আমার নির্দোষতার প্রতি যাদের সহানুভূতি আছে।’

এদিন চূড়ান্ত রায় শুনতে আদালতে ছিলেন লামিচানে। রায়ের পর তার অসংখ্য ভক্ত-সমর্থকরা আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

২১ বছর বয়সী ভক্ত অস্মিতা ছেত্রী বলেছেন, ‘আমরা সবাই জানি তিনি নির্দোষ। তাই আমরা ন্যায়বিচারের জন্য এখানে একত্রিত হয়েছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের