তিন মাসের ভাড়া মওকুফ, ভাড়াটিয়াদের ত্রাণও দিচ্ছেন বাড়িওয়ালা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২০, ১০:০৬আপডেট : ০৪ মে ২০২০, ১১:০০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন মাসের ভাড়া মওকুফ করলেন বাড়িওয়ালা ফিরোজ হোসেন মিতা। শ্রমজীবী ভাড়াটিয়াদের মার্চ-এপ্রিল-মে এই তিন মাসের বাড়ি ভাড়া মওকুফ করেছেন তিনি। এছাড়া তাদের ত্রাণও দিচ্ছেন বাড়িওয়ালা।

এই শ্রমিক লীগ নেতা জানান, সোনারগাঁয়ের বাড়ি মজলিশ এলাকায় তার একটি টিনশেড বাড়ি রয়েছে। ওই বাড়িতে ২৪টি টিনশেড রুম রয়েছে। এসব রুমে রাজমিস্ত্রি, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ বাস করেন। এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের মধ্যে অনেকেরই কাজ নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মার্চ- এপ্রিল -মে তিন মাসের ভাড়া তিনি মুওকফ  করে দিয়েছেন। একইসঙ্গে ২৪টি পরিবারকে প্রতিমাসে চলার জন্য ১০ কেজি করে চাল, ডাল ও আলু ও পেঁয়াজ, তেল দিচ্ছেন। ফিরোজ বলেন, ‘আর্থিকভাবে আমি ততটা সচ্ছল নই। ব্যাংকে চাকরি করে ঢাকায় বসবাস করি এবং দুই ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছি। প্রতি মাসের বেতন থেকে যে টাকা সেভ করতে পারতাম তার সঙ্গে স্ত্রীর জমানো টাকা নিয়ে সোনারগাঁয়ে বাড়িটি নির্মাণ করেছি।’ তিনি নারায়ণগঞ্জের যেসব ধনবান ব্যক্তি আছেন তাদেরও অসহায় গরিবদের পাশে এভাবে দাঁড়ানোর আহ্বান জানান।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের