শরীয়তপুরে আরও ৪ জন করোনা পজিটিভ, মোট ৩৯

শরীয়তপুর প্রতিনিধি
০৪ মে ২০২০, ১৯:০৬আপডেট : ০৪ মে ২০২০, ১৯:০৮

করোনাভাইরাস

শরীয়তপুরে নতুন করে আরও  চার ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আইইডিসিআরের পাঠানো রিপোর্টের ভিত্তিতে সোমবার (৪ মে) জেলা স্বাস্থ্য প্রশাসন এ তথ্য জানিয়েছে। এ নিয়ে শরীয়তপুরে মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।

জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাওয়া রিপোর্টে নতুন করে চার ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ও আলাওলপুর ইউনিয়নের ২ জন, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের একজন এবং সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে একজন। আক্রান্ত ব্যক্তিরা সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। এদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন করার লক্ষ্যে কাজ করছে।

জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে একজন আগে থেকেই শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের উপসর্গ না থাকায় তাদের নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, জেলায় এপর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর মধ্যে নড়িয়া ও ডামুড্যা উপজেলায় দুই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একজন  ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম