শ্রীনগরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২০, ০৩:৩১আপডেট : ০৮ মে ২০২০, ০৩:৩৫

মুন্সীগঞ্জ

শ্রীনগরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে রবিউল নামে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে আলী হোসেন নামে আরেক কিশোরকে। বৃহস্পতিবার (৭ মে)) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দেউলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল (১৮) উপজেলার শহীদ মিনার এলাকার দিনমজুর হাবীবের ছেলে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বড় দেউলভোগ বাজারের বাসিন্দা রঙ্গিলার ছেলে সোহেলের (২৮) সঙ্গে সিনিয়র-জুনিয়র বিষয়ে দ্বন্দ্ব হয় রবিউল ও আলী হোসেনের। বৃহস্পতিবার ইফতারির পর বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করা হলে সোহেল ও তার ভাই সুমন, শুভসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় । এক পর্যায়ে একজন ধারালো দা দিয়ে রবিউলের ঘাড়ের পেছন দিক থেকে কোপ দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আলী হোসেনের পিঠে, হাতে ও বুকে আঘাত করে জখম করে । পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রবিউলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের