গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৭:৩৮আপডেট : ০৯ মে ২০২০, ১৭:৪১

গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা শনাক্ত গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। শনিবার (৯ মে) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ৭ মে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে থেকে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয় জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই ছয় জনের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ তিন জন, টুঙ্গিপাড়া উপজেলায় একজন, সদর উপজেলায় একজন ও মুকসুদপুরে একজন রয়েছে।



তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে চার জনই ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছেন। করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করার পাশাপশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে জেলার করোনা শনাক্ত ৫১ জনের মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। অবশিষ্ট ১০ জনের মধ্যে কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ তিন জন, টুঙ্গিপাড়া উপজেলায় তিন জন, সদর উপজেলায় দুই জন, মুকসুদপুর উপজেলায় একজন এবং এক পুলিশ সদস্য ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম