মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২০, ১৭:৩৭আপডেট : ১১ মে ২০২০, ১৭:৪৬

করোনাভাইরাস মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকায় করোনা উপসর্গ নিয়ে রাজিব দেওয়ান (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) রাতে মারা যান তিনি। ওই দিন সন্ধ্যায় সার্দি-জ্বর নিয়ে নরসিংদী থেকে বাড়ি ফেরেন তিনি। মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান সোমবার (১১ মে) দুপুরে এ তথ্য জানান।

ডা. মো. লুৎফর রহমান জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের ফজল দেওয়ানের ছেলে রাজিব দেওয়ান নরসিংদীর পলাশ উপজেলায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গত কয়েকদিন ধরে তিনি সর্দি ও জ্বরে আক্রান্ত ছিলেন। রবিবার সন্ধ্যায় তিনি সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

সর্দি ও জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ থাকায় মারা যাওয়ার খবর পাওয়ার পর রাতেই ওই বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোকজন যান। রাতেই তার করোনার নমুনা সংগ্রহ করে ঢাকার সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে।

সোমবার দুপুরে স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্যকর্মী ও পুলিশের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, 'করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মৃত ব্যক্তি এবং দুই প্রতিবেশীর বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।'

উল্লেখ্য, এ পর্যন্ত মানিকগঞ্জে সাত জন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। এর মধ্যে মানিকগঞ্জ সদরে তিন জন, ঘিওরে দু'জন এবং হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় দু'জন। তবে, ইতোপূর্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের