গোপালগঞ্জে দুই চিকিৎসকের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০২০, ১৪:৩০আপডেট : ১৩ মে ২০২০, ১৪:৩২

গোপালগঞ্জে দুই চিকিৎসকের করোনা শনাক্ত গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসকের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

বুধবার (১৩ মে) নতুন আক্রান্তদের মধ্যে একজন গোপালগঞ্জ সদর হাসপাতালের ও অপরজন কোটালীপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক। গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক। তিনি মঙ্গলবার (১২ মে) যোগদান করেছেন। আক্রান্ত দুই চিকিৎসকের মধ্যে একজন কোটালীপাড়ায় এবং অপরজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত দুই জনই ঢাকা থেকে এসেছেন।

তিনি আরও জানান, জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৬০ জনের মধ্যে ৪১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন এখন আইসোলেশনে রয়েছেন।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম