ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ, শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২০, ১২:৫৭আপডেট : ১৬ মে ২০২০, ১২:৫৭

শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ

লকডাউনের মধ্যেও মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে কমপক্ষে ৫০০ যান। এছাড়া যাত্রীর চাপ তো আছেই। এত গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার (১৬ মে) শিমুলিয়া ঘাটে এ অবস্থা দেখা গেছে। ঈদ করতে এসব মানুষ বাড়িতে যাচ্ছেন।

শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩টি ফেরি চলছে। তারপরও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। 

শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি যে পুলিশ অনেক গাড়ি ঢাকার দিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তারপরেও শিমুলিয়া ঘাটে গাড়ির অনেক চাপ। ১৩টি ফেরি নিয়েও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে। সাধারণত ঈদের সময় ঘাটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকে। ঘাটে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ফেরি পারের জন্য ৬০-৭০ জন পুলিশ সদস্য মোতায়েন করা দরকার।’

শিমুলিয়া ঘাট

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, শুক্রবারের চেয়ে আজ শনিবার ঘাট থেকে ঢাকার দিকে বেশি সংখ্যক গাড়ি ফেরত পাঠানো হচ্ছে। তারপরও ঘাটে গাড়ির জট। ট্রাফিক পুলিশ সদস্য কম হওয়ায় তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আগে ঈদের সময় অন্য জেলা থেকে রিজার্ভ পুলিশ এনে ঘাটে দেওয়া হত। এবছর ঈদের সময় ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন সম্ভব হবে কিনা তা এখনও বলতে পারছি না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী