নির্দেশনা না মানায় আজ থেকে সাভারের মার্কেট বন্ধ

সাভার প্রতিনিধি
১৭ মে ২০২০, ০৯:০৯আপডেট : ১৭ মে ২০২০, ০৯:১২

সাভারের একটি মার্কেটে মানুষের ভিড় সামাজিক দূরত্ব ও সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে শপিং মল ও মার্কেটের দোকান পরিচালনা না করায় আজ রবিবার (১৭ মে) থেকে ফের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুমন। এ সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সাভারের একটি মার্কেটে মানুষের ভিড়

জনসাধারণের ১০ মে মার্কেট ও শপিং মল খুলে দেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন মার্কেট ও শপিং মলসহ পরিদর্শন করে উপজেলা প্রশাসন দেখতে পায় সেখানে ক্রেতা-বিক্রেতারা সরকারি শর্ত মেনে চলার বিষয়ে অবহেলা করছে। যা সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় মার্কেট ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ইউএনও পারভেজুর রহমান বলেন, সরকারি স্বাস্থ্যবিধি না মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় সাভারবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুর ঝুঁকি বৃদ্ধির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে ১৭ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের