টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কয়েকটি গ্রাম

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ মে ২০২০, ১৯:৪৬আপডেট : ১৮ মে ২০২০, ১৯:৪৬

ঝড়ে উপড়ে গেছে গাছ টাঙ্গাইলের মধুপুরে টর্নেডোর আঘাতে কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে এ ঝড় আঘাত হানে।

ঝড়ে গাছ উপড়ে পড়েছে টিনের চালের ওপর জানা যায়, অল্প সময়ের ঝড়ে উপজেলার কুড়ালিয়া, বানিয়াড়ি, থলঘাট, কেওটাইসহ কয়েকটি এলাকায় প্রায় অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কুড়ালিয়া বি কে উচ্চ বিদ্যালয়ের দুটি টিনসেড কক্ষ ভেঙে গেছে।

এদিকে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে যাওয়ায় ওইসব এলাকার বিদ্যুৎ ও ডিস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ঝড়ে উড়ে গেছে ঘরের চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বলেন, ‘সামান্য সময়ের ঝড়ে কুড়ালিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে ক্ষেতের পাকা ধানসহ নানা ফসলের। বাড়িঘরের পাশাপাশি গাছপালা উপড়ে গেছে। স্থানীয় উপজেলা চেয়ারম্যানকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম