টাঙ্গাইলে ঘুরিয়ে দিচ্ছে গাড়ি, ঈদে বাড়ি ফিরতে হেঁটেই যাত্রা

টাঙ্গাইল প্রতিনিধি
২০ মে ২০২০, ১৬:১৩আপডেট : ২০ মে ২০২০, ২৩:৪০

টাঙ্গাইলে ঘুরিয়ে দিচ্ছে গাড়ি, ঈদে বাড়ি ফিরতে হেঁটেই যাত্রা ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী যাত্রীবাহী যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বুধবার (২০ মে) সকাল থেকে এই মহাসড়কের মির্জাপুর বাইপাসে চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছে পুলিশ। তবে যানবাহন না পেয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে উত্তরবঙ্গের অনেককেই পায়ে হেঁটেই যাত্রা করতে দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যপরিবহন বাদে সকল প্রকার যানবাহন চেকপোস্ট থেকে ঢাকার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে যাত্রীরা গাড়ি থেকে নেমে বিকল্প হিসেবে অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন। আবার অনেককে ভাড়াচালিত মোটরসাইকেলেও যেতে দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখী মানুষ।

নাটোর জেলার ধানকাটা শ্রমিক সোহরাব হোসেনের সঙ্গে কথা হয় মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায়। তিনি বলেন, ‘কালিয়াকৈরে ধান কাটার কাজ করেছি। পরিবারের সঙ্গে ঈদ করতে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই বাড়িতে যাচ্ছি। সড়কে ট্রাক-পিকআপ যাতায়াত করলেও সেগুলোতেও আমাদের নিচ্ছে না।’

টাঙ্গাইলে ঘুরিয়ে দিচ্ছে গাড়ি, ঈদে বাড়ি ফিরতে হেঁটেই যাত্রা সিরাজগঞ্জের চাঁন মিয়া নামের আরেক শ্রমিক বলেন, ‘করোনার ঝুঁকি থাকলেও তো বাড়িতে যেতে হবে। কেউ তো আর কোথাও থাকতে দিবে না। যে টাকা উপার্জন করেছি সেই টাকা দিয়ে ছেলেমেয়ের সঙ্গে একত্রে ঈদ করতেই বাড়িতে যাচ্ছি। সড়কে গণপরিবহন নেই। এই জন্য পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা হয়েছি।’

মির্জাপুরের চরপাড়া মোড় এলাকায় চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর শওকত হোসেন বলেন, ‘যেসব ব্যক্তি অসুস্থ ও মন্ত্রণালয়ের অনুমতি রয়েছে মূলত তাদের যেতে দেওয়া হচ্ছে। অন্যান্য প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী গাড়ি যেদিক থেকে এসেছে সেদিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যেসব গাড়ির কাগজপত্র নেই সেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের