ঈদে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ মে ২০২০, ১৯:৩০আপডেট : ২৫ মে ২০২০, ১৯:৩১

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে ঈদ উপলক্ষে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে সখীপুর কাঁচাবাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা
বাবুল মিয়ার ছেলে।
সখীপুর থানার এসআই সুকান্ত রায় বলেন, ‘ঈদ উপলক্ষে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরছিল। তারা সখীপুর কাচাঁবাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সিমেন্টের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি