তার ছিঁড়ে টিনের চালে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৪:৫৫আপডেট : ২৭ মে ২০২০, ১৮:২৪

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। বুধবার সকালে (২৭ মে) এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মা রুবিয়া (২৭) ও দুই সন্তান হাসান (৪), সুমাইয়া ( ১০)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে একটি টিনের ঘরের ওপর পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে সন্তানসহ মা বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নিহতরা সবাই ওই বাড়ির আশপাশের এলাকার বাসিন্দা। তাদের উদ্ধার করতে গিয়ে আরও ৪ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম