কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৪, ১৭:০৬আপডেট : ১৭ মে ২০২৪, ১৭:০৬

বিশ্ব ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চার বছরে তৃতীয় ট্রফি জয়ের মিশনে নামছে জুনে। এর আগে সবশেষ প্রস্তুতি তারা নেবে দুটি ম্যাচ খেলে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই দুটি ম্যাচের প্রতিপক্ষ কে, জানিয়ে দিয়েছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এএফএ-এর তথ্য অনুসারে, লিওনেল মেসি ও তার সতীর্থরা ইকুয়েডরের সঙ্গে ৯ জুন প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে শিকাগোর সোলজার ফিল্ডে। পাঁচ দিন পর ম্যারিল্যান্ডের ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে গুয়াতেমালার মুখোমুখি হবে ২০২১ সালের কোপা আমেরিকান চ্যাম্পিয়নরা।

২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এই দুটি ম্যাচ খেলে কোপার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। ২০ জুন আটলান্টায় তাদের প্রতিপক্ষ কানাডা। এছাড়া ‘এ’ গ্রুপে তারা খেলবে চিলি ও পেরুর বিপক্ষে।

আগামী ১২ জুনের মধ্যে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করতে হবে কোপায় খেলতে যাওয়া দলগুলোকে। ধারণা করা হচ্ছে, কাতারে তৃতীয় বিশ্বকাপ জয়ী দলের অধিকাংশ খেলোয়াড়কে বাছাই করে লিওনেল স্কালোনি কোপা আমেরিকার দল সাজাবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি