লিচুর ট্রাক খাদে পড়ে সহোদরের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৬:২০আপডেট : ২৭ মে ২০২০, ১৬:২৩

লিচুর ট্রাক খাদে পড়ে সহোদরের মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিচু বোঝাই ট্রাক খাদে পড়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো বাংলাকেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লিচু বোঝাই ট্রকটিকে একটি চিনি বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহত সহোদর হলেন, সুজন চৌধুরী (২৬) ও রাব্বি চৌধুরী (২০)।

কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে রাজধানীর আলুবাজার থেকে লিচু বোঝাই একটি ট্রাক নরসিংদীর উদ্দেশে রওনা হয়। রাত দেড়টার দিকে মহাসড়কের আউখাবো বাংলাকেট এলাকায় পৌঁছালে লিচু বোঝাই ট্রাকটিকে পেছন দিক থেকে চিনি বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে লিচু বোঝাই ট্রাকের চালক রাজধানীর বংশাল থানাধীন নাজিরাবাজার এলাকার মৃত ইউসুফ চৌধুরী ছেলে সুজন এবং তার ছোট ভাই পিকআপের হেলপার রাব্বির মৃত্যু হয়। খবর পেয়ে বুধবার সকালে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি জব্দ করে কাচঁপুর হাইওয়ে থানায় নিয়ে যায়। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
কুয়ালালামপুরে প্রথমবার? যে ১০ জায়গা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ
কুয়ালালামপুরে প্রথমবার? যে ১০ জায়গা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন