লিবিয়ায় হত্যাকাণ্ড: তিন ‘মানব পাচারকারী’র বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি
০১ জুন ২০২০, ২১:৫৫আপডেট : ০১ জুন ২০২০, ২২:০৮

বাঁ থেকে নিহত সুজন মৃধা ও আহত ওমর শেখ লিবিয়ায় গুলি করে গোপালগ‌ঞ্জের সুজন মৃধা ও ফরিদপুরের কামরুল শেখকে হত্যা এবং গোপালগঞ্জের ওমর শেখকে আহত করার ঘটনায় মুকসুদপুর থানায় তিন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১ জুন) সুজন মৃধার বাবা কাবুল মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

আসামিরা হলেন—গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুন্দরদী গ্রামের ওসমান শেখের ছেলে লিয়াকত শেখ ওরফে লেকু শেখ (৪৫), একই উপজেলার যাত্রাবাড়ী গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে রব মোড়ল (৪৫) এবং মাদারীপুরের রাজৈর থানার সত্যবর্তী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে জুলহাস সরদার।

মামলার বিবরণে জানা যায়, গত ১ জানুয়ারি বাদী কাবুল মৃধা ছেলে সুজন মৃধা এবং ভাগিনা কামরুল শেখকে (বাড়ি- ফরিদপুর জেলার সালথা থানার আলমপুর গ্রামে) লিবিয়ায় পাঠানোর জন্য আসামি রব মোড়লের সঙ্গে ৮ লাখ টাকার মৌখিক চুক্তি করেন। একই এলাকার কালাম শেখের ছেলে ওমর শেখ চুক্তি করেন চার লাখ টাকার। আসামি রব তাদের ভালো বেতনের চাকরির আশ্বাস দেয়। এরপর ১৫ জানুয়ারি বাদী দুই লাখ ৫০ হাজার এবং কালাম শেখ ৫০ হাজার টাকা রবকে দেন। রব ওই টাকা অন্য দুই আসামির কাছে পৌঁছে দেয়।

গত ৫ ফেব্রুয়ারি আসামিরা বাড়িতে এসে লিবিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সুজন মৃধা, কামরুল শেখ ও ওমর শেখকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যায়। ঢাকা থেকে ভারত- দুবাই-কুয়েত-মিশর হয়ে তাদের লিবিয়ায় পাঠানো হয়।

পরে ১১ ফেব্রুয়ারি আসামিদের ৫ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। লিবিয়ায় যাওয়ার এক মাস পর চুক্তি ভেঙে দেশটির বেনগাজির মিজদাহ শহরে তাদের তিন জনকে আটকে রাখে দালাল চক্র এবং মুক্তিপণের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। চক্রটি সুজন মৃধা, কামরুল শেখ ও ওমর শেখের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা আদায়ের জন্য পরিবারের কাছে নির্যাতনের ভয়েস এসএমএস পাঠায় চক্রটি।

পরে নির্যাতনের বিষয়টি আসামিদের জানালে, তারা কিছুই করতে পারবে না বলে ভুক্তভোগীদের পরিবারকে জানিয়ে দেয়। এরপর ২৮ মে সুজন মৃধা ও কামরুল শেখকে গুলি করে হত্যা করা হয় এবং ওমর শেখ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

আহত ওমর শেখের বাবা মো. কালাম শেখ ও মা শাহিদা বেগম তার আহত ছেলেকে ফেরত চেয়েছেন। একইসঙ্গে মানব পাচারকারী দালাল চক্রের সদস্যদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'দুই যুবককে গুলি করে হত্যা এবং অপর এক যুবককে গুলি করে আহত করার ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকে পুলিশ আসামিদের ধরতে অভিযানে নেমেছে। কিন্তু আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে; দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।'

প্রসঙ্গত, সম্প্রতি লিবিয়ায় গুলি করে ২৬ বাংলাদেশিকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুজন মৃধা এবং ফরিদপুর জেলার সালথা উপজেলার কামরুল শেখ রয়েছেন। গোপালগঞ্জের অপর যুবক ওমর শেখ গুলিবিদ্ধ হয়ে লিবিয়ার ত্রিপলির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক