লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় ভৈরবে চার জনকে গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২০, ২১:০০আপডেট : ০৩ জুন ২০২০, ২১:০১

লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় ভৈরবে চার জনকে গ্রেফতার লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবের চার জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা উপজেলার শম্ভুপুর এলাকার মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে হেলাল মিয়া (৪৫), তাতারকান্দি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে খবির উদ্দিন (৪২), লক্ষীপুর এলাকার মৃত সুরুজ মিয়া সরকারের ছেলে শহিদ মিয়া (৬১) এবং শম্ভুপুর এলাকার জাফরের স্ত্রী মুন্নি আক্তার রুপসী (২৫)।

মঙ্গলবার (২ জুন) রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে। বিদেশে কর্মসংস্থানের মিথ‌্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে বিদেশি চক্রের সঙ্গে মিলে তারা অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশে পাঠিয়ে আসছে।

এর আগে লিবিয়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাদ্দাম হোসেন আকাশের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে গত রবিবার (৩১ মে) দুপুরে সাত জনকে আসামি করে মামলা করেন। এতে ভৈরবের মানবপাচারকারী তানজিরুলকে প্রধান আসামি করা হয়। মামলা দায়েরের পর সিআইডি ভৈরব থেকে মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারিকে গ্রেফতার করে। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিলে তার দেওয়া তথ্য মতে র‌্যাব অভিযান চালিয়ে এই চার জনকে গ্রেফতার করে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম