লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য গোপালগঞ্জে গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৫:০০আপডেট : ০৪ জুন ২০২০, ১৫:১৭

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য গোপালগঞ্জে গ্রেফতার লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ র‌্যাব-৮। গ্রেফতারকৃতরা হলো, সেন্টু সিকাদার ও নারগিছ বেগম।বৃহস্পতিবার (৪ জুন) তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুর রহমান।

তিনি জানান, বুধবার (৩ জুন) রাতে তাদেরকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। গ্রেফতারকৃত সেন্টু মকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের রতন সিকদারের ছেলে এবং যাত্রাবাড়ি গ্রামের নারগিস বেগম রব মোড়লের স্ত্রী।

প্রসঙ্গত, মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের কামরুল শেখ লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত হন। এই বিষয়ে এর আগে ফরিদপুরের মুকসুদপুর থানায় সুজন মৃধার বাবা কাবুল মৃধা একটি মামলা করেন।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
বন্ধ হলো কত কারখানা, চাকরি গেল কতজনের? 
বন্ধ হলো কত কারখানা, চাকরি গেল কতজনের? 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী