বিছানার নিচে ফেনসিডিল: স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২০, ২০:১৫আপডেট : ০৫ জুন ২০২০, ২০:১৭

বিছানার নিচে ফেনসিডিল: স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিছানার নিচ থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জব্দকৃত ফেনসিডিলের মূল্য ১৫ লাখ টাকা।

শুক্রবার (৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি জানান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে মৌচাক মাদ্রাসা রোডের সাফায়েত হোসেন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আশরাফ আলী (৩৯), তার স্ত্রী মুক্তা (২৯) ও জায়েদুল ইসলাম (২৫)। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের ভাড়া বাসার বিছানার নিচ থেকে চারটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ভারতে তৈরি। লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জ এসেছে। এগুলো আশেপাশের মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিল তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, পরিদর্শক (তদন্ত) আজিজুল হক, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদারসহ অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই তরুণের অভিষেক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই তরুণের অভিষেক
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন