লকডাউনের দ্বিতীয় দিনে ভুতুড়ে রুপগঞ্জ ইউনিয়ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০২০, ১৯:০০আপডেট : ১৩ জুন ২০২০, ১৯:১০

লকডাউনের দ্বিতীয় দিনে ভুতুড়ে রুপগঞ্জ ইউনিয়ন নারায়ণগঞ্জের রুপগঞ্জের সদর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো লকডাউন কার্যক্রম পালিত হচ্ছে। করোনা সংক্রমণের আশঙ্কায় সবাই জনসমাগম এড়িয়ে বাড়িতে অবস্থান করায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ওই এলাকায় সুষ্ঠুভাবেই লকডাউন হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১৩ জুন) সকালে থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ বেগমের নেতৃত্বে তিনটি মোবাইল কোর্ট সেখানে কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন রাস্তার মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। কেউ বিনা কারণে ঘর থকে বের হলে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। সকাল থেকেই সদর ইউনিয়নের ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে।

লকডাউনের দ্বিতীয় দিনে ভুতুড়ে রুপগঞ্জ ইউনিয়ন উপজেলা নিবার্হী কর্মকতা মমতাজ বেগম জানান, লকডাউনে যাতে বাসায় বসে সবাই সবজিসহ প্রয়োজনীয় জিনিস কিনতে পারে সেই জন্য প্রতিটি ওয়ার্ডে ভ্যানে করে সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনসপত্র বিক্রি করা হচ্ছে।

তিনি আরও জানান, রুপগঞ্জের সদর ইউনিয়নের লকডাউন কার্যক্রম শতভাগ বাস্তাবায়ন করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করছেন। বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছেন।

লকডাউনের দ্বিতীয় দিনে ভুতুড়ে রুপগঞ্জ ইউনিয়ন প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে অধিক করোনা সংক্রমণ ঝুঁকি সম্পন্ন এলাকা হিসেবে ইউনিয়নটি লকডাউন করা হয়েছে। রুপগঞ্জ সদর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন রোগী। তাদের মধ্যে মারা গেছেন একজন। এখনও আইসোলেশনে আছেন ৩২ জন রোগী।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী