নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

নরসিংদী প্রতিনিধি
১৪ জুন ২০২০, ১১:৪০আপডেট : ১৪ জুন ২০২০, ১১:৪৪

করোনাভাইরাস নরসিংদীতে নতুন করে ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১ জনে। রবিবার (১৪ জুন) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ৮ জুন ১০৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২৩ জন সদর উপজেলার, সাত জন পলাশের, ছয় জন মনোহরদীর এবং পাঁচ জন শিবপুর উপজেলার।

জেলার মোট আক্রান্ত এক হাজার ৩১ জনের মধ্যে সদর উপজেলার ৭১৫ জন, পলাশের ৯১ জন, শিবপুরের ৭২ জন, রায়পুরার ৬৫ জন, বেলাবোতে ৫৪ জন এবং মনোহরদীতে ৩৪ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৬২৬ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন, আইসোলেশন মুক্ত হয়েছেন ৩৫০ জন। 

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৯ জন, পলাশে এক জন, বেলাবতে দুই জন, রায়পুরায় দুই জন এবং মনোহরদীতে একজন রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী