গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে ধর্ম প্রতিমন্ত্রীকে

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২০, ১২:১৩আপডেট : ১৪ জুন ২০২০, ১২:৩১

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃতদেহ গোপালগঞ্জে নিয়ে আসা হচ্ছে। রবিবার (১৪ জুন) বাদ আসর তার গ্রামের বাড়ি সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রীর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন শহরের কলেজ রোডের যে বাসায় থেকে তিনি রাজনীতি করেছেন সেই বাসায় তাকে আনা হবে না। সরাসরি ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের বাড়ি কেকানিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নিজ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শনিবার (১৩ জুন) রাত পৌনে ১২টায় ধর্ম প্রতিমন্ত্রী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে রবিবার সকালে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন...

করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন

 শেখ আব্দুল্লাহর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের বিরাট ক্ষতি

আমরা হারিয়েছি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শেখ আব্দুল্লাহর জানাজা ও দাফনের সিদ্ধান্ত

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে আ.লীগ নেতাদের শোক

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের