আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২২ জুন ২০২০, ১৮:৫৮ আপডেট : ২২ জুন ২০২০, ১৯:০৭

গ্রেফতার মো. রুবেল (মাঝে) রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি মো. রুবেলকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রুবেল পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। রবিবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১০টায় তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ওমর শরিফ বলেন, ‘গোপনে আমরা খবর পাই একদল সন্ত্রাসী অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য পাচুরিয়া বাজারের পাশে অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচুরিয়া বাজারের পাশে গ্রামীণ ফোনের টাওয়ারের সামনে থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে তার থাকার ঘর থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'রুবেলের নামে দ্রুত বিচার আইনে হত্যা মামলা আছে। এছাড়াও অস্ত্রসহ গ্রেফতার হওয়ায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।'

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৌফিক হত্যার বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ
তৌফিক হত্যার বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ
প্রেসিডেন্টের ভেটো কী, কীভাবে ‘সর্বোচ্চ ক্ষমতা’ কাজে লাগাতে পারেন ট্রাম্প
প্রেসিডেন্টের ভেটো কী, কীভাবে ‘সর্বোচ্চ ক্ষমতা’ কাজে লাগাতে পারেন ট্রাম্প
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‌‘মাফ করে দিলাম’
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‌‘মাফ করে দিলাম’
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প