৭৫ টাকা লাভ করতে গিয়ে জরিমানা ২০ হাজার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২০, ০৮:৪২আপডেট : ২৯ জুন ২০২০, ০৮:৪২

মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ৭৫ টাকা দামে ওষুধ বিক্রির দায়ে মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে গুনতে হলো ২০ হাজার টাকা জরিমানা। রবিবার (২৮ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, মে মাসে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নিজস্ব ফার্মেসি থেকে ওষুধ কেনেন। ওষুধটি দাম ছিল ২৪০ টাকা। অথচ ওই ফার্মেসি দাম রাখে ৩১৫ টাকা। পরে ওই ব্যক্তি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ অফিসে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার উভয় পক্ষের শুনানি শেষে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মুন্নু হাসপাতালের এজিএম (ভূমি) ইফতেখার আলম খান ও ফার্মেসি ইনচার্জ লুতফর রহমান এঘটনায় ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন।

মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল

এদিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

যেকোনও পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হট লাইন ১৬১২১ নম্বরে অভিযোগ করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’