বাসের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৫:০০আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৫:০৬

বাসের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু
গোপালগঞ্জে বাসের ধাক্কায় চয়ন খান (২৬) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত চয়ন সদর উপজেলার নিজড়া পশ্চিমপাড়া গ্রামের মিন্টু খানের ছেলে।

পুলিশ জানায়, নিহত চয়ন ইজিবাইক নিয়ে গোপালগঞ্জ থেকে কাশয়ানীর দিকে যাচ্ছিলেন। মোংলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল আরাফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এই সময় চয়ন বাসের সঙ্গে বেঁধে গিয়ে একশ গজ দূরে গিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। 

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান