গোপালগঞ্জে করোনায় পল্লি চিকিৎসকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ১৪:১৪আপডেট : ১০ জুলাই ২০২০, ১৪:১৪

করোনাভাইরাস গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমল কৃষ্ণ ত্রিনাথ (৬০) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে মারা যান।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম তালুকদার জানিয়েছেন, গত শনিবার বিমল কৃষ্ণ ত্রিনাথের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গ্রামের শ্মশানে তার মৃতদেহ সৎকার করা হয়েছে।

এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ১৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, টুঙ্গীপাড়ায় ৪ জন, কোটালীপাড়ায় একজন, কাশিয়ানীতে ৩ জন এবং মুকসুদপুরে ৪ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে গোপালগঞ্জে ২৯ জনসহ ৯৫৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, টুঙ্গীপাড়ায় ৪ জন, কোটালীপাড়ায় ৯ জন, কাশিয়ানীতে একজন ও মুকসুদপুরে  ২ জন রয়েছেন।

আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে ২৭৮ জন, টুঙ্গিপাড়ায় ১৬০ জন, কোটালীপাড়ায় ১৪৬ জন, মুকসুদপুরে ১৯৪ জন ও কাশিয়ানীতে ১৭৫ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ৫৫০ জন। তাদের মধ্যে সদরে ১৩২ জন, টুঙ্গিপাড়ায় ৭৮ জন, কোটালীপাড়ায় ৭৯ জন, মুকসুদপুরে ১৩৮ জন ও কাশিয়ানী উপজেলায় ১২৩ জন রয়েছেন। বাকি ৩৮৭ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক