গোপালগঞ্জে করোনা শনাক্ত হাজার ছাড়ালো

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৪:১০আপডেট : ১২ জুলাই ২০২০, ১৪:২০

গোপালগঞ্জে করোনা শনাক্ত হাজার ছাড়ালো গোপালগঞ্জে করোনায় শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জনসহ জেলায় মোট শনাক্তের সংখ্যা এখন ১ হাজার একজনে দাঁড়িয়েছে। এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯, কোটালীপাড়ায় তিন ও মুকসুদপুর উপজেলায় রয়েছেন তিন জন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত ১০০১ জনের মধ্যে জেলা সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮, কোটালীপাড়ায় ১৫১, মুকসুদপুরে ২০০ ও কাশিয়ানী উপজেলায় ১৮৩ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১২ জন এবং অন্য ৩৭৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। 

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের