দুর্নীতিবাজদের ক্ষমা করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ০৪:৩৪আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৪:৩৫

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা এই দুর্যোগের সময় মানুষের সঙ্গে যারা প্রতারণা করে মানুষের আস্থা নষ্ট করেছে, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলছে তাদের সরকার ক্ষমা করবে না। যে দুটি প্রতিষ্ঠান প্রতারণা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কোনও দুর্নীতিবাজকে সরকার প্রশ্রয় দেবেন না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়াপাড়া নিজ বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী তার প্রয়াত পিতা কর্নেল এম এ মালেকের ২০তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস একটি নতুন দুর্যোগ। এ সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। করোনকালে দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে। আমাদের স্বাস্থ্যসেবা অন্য যে কোনও দেশের চেয়ে ভালো। তারপরও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজেরও সমালোচনা করা । এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই।
সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা প্রশাসক এস এম ফেরদৌসসহ আরও অনেকে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের