একই পরিবারের চার জনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ১৮:৫৬আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৯:০৬

চার জনের লাশ উদ্ধারের পর বাড়িটির সামনে এলাকাবাসীর ভিড় টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চার জনের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তাদের থানায় নেওয়া হয়। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন, মধুপুর পৌরসভার মাস্টারবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে জামাল (৩৫), সালাম (২৭) ও সাইফুল (২৩)।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকার (মাস্টারবাড়ি) এলাকার একতলা একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই এলাকার ভ্যান রিকশা ব্যবসায়ী আব্দুল গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম ওরফে বুচি (৩৭), ছেলে তাইজুল (১৬) ও মেয়ে সাদিয়া (১০)।

টাঙ্গাইলে একই পরিবারে চার জনের লাশ উদ্ধার স্থানীয়রা জানান, নিহত আব্দুল গনি দীর্ঘদিন ধরে পুরনো রিকশার ব্যবসা করে আসছিলেন। এর পাশাপাশি গনি সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অনেক লোককে তিনি সুদে টাকা দেন। গনির গ্রামের বাড়ি উপজেলার গোলাবাড়ি এলাকায়। তিনি দেড় বছর আগে মধুপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক (মাস্টারবাড়ি) এলাকায় জমি কিনে বসবাস করে আসছিলেন।

ওসি তারিক কামাল বলেন, ‘কিছু দিন আগে আব্দুল গনি মিয়া এখানে একতলা একটি বাড়ি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। গত তিন-চার দিন ধরে তাদের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বাহির থেকে তাদের বাসার গেট তালাবদ্ধ ছিল। আজ সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসা শুরু হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।’

লাশ উদ্ধারের পর বাড়িটিতে এলাকাবাসীর ভিড় ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় আনা হয়েছে। তারা নিহতের সম্পর্কে শ্যালক।’

সিআইডির ক্রাইমসিন ময়মনসিংহের পরিদর্শক ইউসুফ আলী বলেন, ‘তিন জনের হাত পা বাঁধা ছিল ও অপরজনের হাত পা খোলা ছিল। লাশ দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুই জনকে ধারালো অস্ত্র দিয়েে এবং বাকি দুই জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

আরও পড়ুন...

চার জনকে হত্যা করে বাড়ির বাইরে তালা ঝুলিয়ে দেয় খুনিরা

একই পরিবারের চার জনের লাশ উদ্ধার

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ