চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, নার্সসহ আটক ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২০, ০৪:১৮আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৪:১৮

প্রসূতির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মুন্সীগঞ্জের গজারিয়ায় বেসরকারি একটি হাসপাতলে চিকিৎসকের অবহেলায় একজন রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ জুলাই) বিকালে উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী প্রসূতি খাদিজা বেগম (৩০) এর মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়রা হাসপাতালে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করে।

আটককৃতরা হলেন—হাসপাতালের ব্যবস্থাপক পলাশ রায় (৩০), নার্স ফাতেমা (২৮), পূজা দত্ত (২৫) ও মিতু আক্তার (২৩)।

পসূতির মৃত্যুর ঞটনায় স্বজনদের আহাজারি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগম (৩০) এর প্রসব বেদনা শুরু হলে শনিবার দুপুরে তাকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি. এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৪টার দিকে তার সিজার করা হয়। কিন্তু, অপারেশনের পর বাচ্চাকে বাঁচানো গেলেও খাদিজা মারা যান।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। এ কারণে চিকিৎসকদের পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য ব্যবস্থাপক ও নার্সদের আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি, ডা. তোফাজ্জল হোসেন রিজভী এনেস্থেসিয়া দেন এবং ডা. শারমিন সুলতানা সিজার করেন। বাচ্চাটি বাঁচলেও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তারা রোগীকে ঢাকায় নিতে বলেন। কিন্তু, এর মধ্যেই রোগী মারা যান। যে হাসপাতালে অপারেশন হয়েছে সেটি একটি রেজিস্টার্ড হাসপাতাল। চিকিৎসকের অবহেলা ছিল কিনা আমরা তা খতিয়ে দেখবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে