তুরাগ নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২০, ২৩:৩০আপডেট : ১৯ জুলাই ২০২০, ২৩:৩০

নিখোঁজ স্কুলছাত্রের স্বজনদের আহাজারি গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তারা হলো—গাজীপুর সিটি করপোরেশনের টান কড্ডা এলাকার রবীন্দ্র নাথ মোহন্তের ছেলে দুর্জয় নাথ মোহন্ত এবং নাওজোর এলাকার আবু সাইদের ছেলে শাকিব। তারা স্থানীয় নাওজোর প্রগতি কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করতে পারেনি।

নদীর এই এলাকায় তারা নিখোঁজ হয় গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, রবিবার দুপুর ১২টার দিকে ছয় কিশোর বন্ধু—শাকিব, দুর্জয়, মিজান, আসিফ, ইসমাইল ও ইয়াসিন সিটি করপোরেশনের টান কড্ডা ব্রিজ এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নামে। এ সময় ওই ছয় কিশোর একটিমাত্র রাবারের টিউব (গাড়ি চাকার টিউব) নিয়ে নদীতে নেমে সাঁতরাতে থাকে। হঠাৎ তীব্র স্রোতে টিউবটি উল্টে গেলে শাকিব ও দুর্জয় টিউব থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। এ সময় অন্য চার জন টিউব নিয়ে সাঁতরে তীরে উঠে আসে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও দুই কিশোরের সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে নদীতে নামে।

নদী তীরে স্থানীয়দের ভিড় এ সময় নদীর পাড়ে শতাধিক নারী পুরুষ ভিড় জমায় এবং নিখোঁজদের স্বজনরা আহাজারি করতে থাকেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের