ডিসির ফেসবুক আইডি’র আদলে আইডি খুলে পাঠানো হচ্ছে রিকোয়েস্ট!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ১২:২৭আপডেট : ২৫ জুলাই ২০২০, ১২:২৮

নারায়ণগঞ্জের ডিসির ফেসবুক আইডি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিনের ফেইসবুক আইডি নকল করে ভুয়া আইডি খুলে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠাচ্ছে প্রতারকরা। সেসেঞ্জারে বিভিন্ন  প্রকার কথোপকথন করছে। এ বিষয়ে জেলা প্রশাসক তার ভেরিফাইড ফেইসবুক পেজে সবাইকে সর্তক থাকার অনুরোধ করেছেন।

স্ট্যাটাসে ডিসি বলেন, ‘ফেসবুক বা স্যোসাল মিডির নতুন যন্ত্রনা ইদানিং বেড়ছে।  সুতরাং এর থেকে সবাই সাবধান থাকুন।  অপরাধী, দুর্বৃত্তরা  আপনার এফবি ওয়াল থেকে আপনার প্রোফাইল ফটো বা কোনও ছবি নেবে এবং একটি দ্বিতীয় কল্পনাপ্রসূত  অ্যাকউন্ট খুলবে ...। তার পরে প্রোফাইলের সব বন্ধুকে  আমন্ত্রণ জানাবে এবং এতে আপনার ফটোসহ আপনার  দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ ধার করবে। শুধু তাই নয়, তারা এমন একটি পোস্ট তৈরি করতে পারে যা আপনাকে আইনি জটিলতা এমনকি কারাগারে পর্যন্ত ফেলতে পারে।  তাই আমি আমার পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রিয় বন্ধু-বান্ধবদের পাশাপাশি আমার কর্মক্ষেত্র সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে চাই যদি কখনো কেউ আমার নতুন কোনও অ্যাকাউন্ট বা একই নামে আপনাকে আমন্ত্রণ/যোগ করে অনুগ্রহ করে গ্রহণ করবেন না। প্লিজ ডোন্ট অ্যাক্সেপ্ট দ্য অ্যাকাউন্ট। কারণ সেট আমার নয়, সেটি নকল। এর দায় দায়িত্ব আমার নয়, আমি সবাইকে অবহিত করলাম। ধন্যবাদ।’

ডিসির ফেসবুক স্ট্যাটাস

এ ব্যাপারে নারায়ণগঞ্জের ডিসি জসিম উদ্দিন বলেন, ‘ফেক আইডি খোলার বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও র‌্যাব ১১ সিওকে বিষয়টি মৌখিক ও লিত ভাবে জানিয়েছি। আশা করি খুব শিগগিরই প্রতারক ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসবে আইনশৃঙ্খলা বাহিনী।’

তিনি বলেন, ‘ফেক আইড থেকে এখন পর্যন্ত কিছু করতে পারেনি। তবে আমি আমার ভেরিফাইড পেজ থেকে সবাইকে সর্তক করেছি সাবধান  থাকার জন্য।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী