ব্রুনোকে রেখে দিতে চায় ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৪, ১৫:০৯আপডেট : ১৬ মে ২০২৪, ১৫:০৯

ব্রুনো ফার্নান্দেজের ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন চলমান। পর্তুগিজ মিডফিল্ডার বলেছেন, ক্লাব চাইলেই কেবল থাকতে পারেন তিনি! নিউক্যাসলের বিপক্ষে ম্যানইউর ৩-২ গোলে জয়ের পর তাকে আশ্বস্ত করেছেন কোচ এরিক টেন হাগ। তিনি জানিয়েছেন, ইংলিশ ক্লাবটি এই গ্রীষ্মেও তাকে রাখার পক্ষে। 
  
ইএসপিএনের দেওয়া তথ্য মতে, এই মৌসুম শেষে ব্রুনোর সৌদি আরব চলে যাওয়ার কথা! সৌদি প্রো লিগে যে কয়টি ক্লাব তার প্রতি আগ্রহী। তাদের মধ্যে স্বদেশী ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরও রয়েছে। 

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর ব্রুনো বলেছেন, ক্লাব না চাইলেই কেবল তিনি সেখানে থাকবেন না। নতুন ঠিকানা খুঁজে নেবেন। তার জবাবে একই দিন ম্যানইউ কোচ টেন হাগ ইতিবাচকভাবে বলেছেন যে, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ ব্রুনো, ‘ক্লাব ব্রুনোকে রেখে দিতে চায়। আমার মনে হয় এ নিয়ে কোনও প্রশ্ন নেই। আমাকে সাক্ষাৎকারটা (ব্রুনোর) দেখতে হবে। আমি তার সম্পর্কে সব কিছুই জানি। সে ম্যানচেস্টার ইউনাইটেডকে ভীষণ ভালোবাসে।’

ব্রুনোর চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু ইংলিশ ক্লাবটির আর্থিক যে অবস্থা, তাতে যে কোনও খেলোয়াড়ের জন্য বড় প্রস্তাব বিবেচনা করবে তারা! ফলে বেশ কিছু ক্লাব ইউরোপ ও সৌদি প্রো লিগ থেকে ২৯ বছর বয়সীকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে, প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে হারানোটা ম্যানইউর জন্য স্বস্তির। কারণ নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজেভাবে লিগ শেষ করতে যাওয়ার পথে তারা। ৩৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান আট নম্বরে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার জন্য যে স্থানে থাকা প্রয়োজন, এখনও সেই জায়গায় নেই। সেটা নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই মৌসুমে এখনও শিরোপা জয়ের একটি সুযোগ তাদের আছে। ২৫ মে এফএ কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।  

 

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম