প্রেমিকের বাড়িতে প্রেমিকার ঝুলন্ত লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ১৫:০৫আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৯:০২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার ঝুলন্ত লাশ গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমিকের বাড়ি থেকে এক প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিক আফজালের পরিবারের দাবি, নিহত নাজনিন আক্তার নিশি আত্মহত্যা করেছে। এই ঘটনার পর থেকেই আফজাল পলাতক রয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে খবর পেয়ে কাশিয়ানী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন ভূঁইয়া অভিযুক্ত আফজালের পরিবারের বরাত দিয়ে জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে আফজাল হোসেন খানের সঙ্গে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের নাজনিন আক্তার নিশির প্রেমের সম্পর্ক হয়। আফজাল তাকে বিয়ে করেছে দাবি নিয়ে কয়েক দিন আগে নিশি ছেলের বাড়িতে এসে ওঠে। পরে নিশিকে বাড়ি থেকে বের করে দেয় আফজালসহ অন্যরা। এরপর গতকাল শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে আফজালের রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নিশি।

তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলছে। কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম