করোনার উপসর্গে রাজবাড়ী বিএমএ’র সভাপতির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ০৯:৩০আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৯:৩০

ডা. গোলাম মোস্তফা করোনার উপসর্গ নিয়ে রাজবাড়ী জেলা বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. গোলাম মোস্তফা (৮০) মারা গেছেন। শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, কয়েকদিন ধরে নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ডা. গোলাম মোস্তফা। ৫ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তার অবস্থার অবনতি ঘটলে সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, বিকালে করোনার উপসর্গে অসুস্থ হয়ে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। তার মেয়ে জানান, তার বাবার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে ঢাকায় যোগাযোগ করে জেনেছেন। তখন হাসপাতালের মেডিসিন ও কার্ডিওললি বিভাগের ডা. শামীম আহসান তাকে চিকিৎসা দেন। পরে অবস্থার আরও অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী