গোপালগঞ্জে স্বাস্থ্যবিধির বালাই নেই

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৯:০৬আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৯:০৬

পথচারীদের মুখে নেই মাস্ক গোপালগঞ্জের হাট-বাজারে, রাস্তা-ঘাটে লোকজনের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমে আসছে। করোনাভাইরাসের ভীতিও কমছে। অনেককেই দেখা যায় মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ মাস্ক থুতনিতে ঠেকিয়ে চলা-ফেরা করছেন। তবে অফিস আদালতে ঢোকার সময় দেখা যায় পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগিয়ে ভিতরে ঢুকছেন। যারা মাস্ক পরছেন না তাদেরকে কেনও পরেননি, প্রশ্ন করলে নানা অযুহাত দাঁড় করান।
মঙ্গলবার (১১ আগস্ট) গোপালগঞ্জ জেলা শহরের মূল কেন্দ্রে দাড়িয়ে দেখা যায়, অনেকেই মুখে মাস্ক পরেননি। এমনকি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্বও বজায় রাখছেন না। মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার পরিপত্র জারি করলেও তা অনেকেই মানছেন না। তবে মাস্ক না পরার প্রবণতা শহর থেকে গ্রামের দিকে অনেক বেশি। গ্রামের হাট-বাজারে এসবের তোয়াক্কা করছে না বেশির ভাগ মানুষ।
স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছেন এমন লোকের সংখ্যা শতকরা ২০ জন। আর থুতনিতে রেখে চলাচলকারীর সংখ্যা শতে অন্তত ৩০। বাকি শতকরা ৫০ জন মাস্ক পরছেন। এ তো গেলো শহরের চিত্র। গ্রামের চিত্র ঠিক উল্টো। সেখানে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ লোকই মাস্ক পরছেন না।
এমন কয়েকজনকে মাস্ক কেন পরেননি জিজ্ঞেস করলে তাদের কেউ বলছেন গরম লাগে, কেউ বলেছেন শ্বাস নিতে কষ্ট হয়, আবার কেউ বা বলেছেন অসস্থির কথা। কেউ কেউ বলেছেন, বাসা থেকে আনতে ভুলে গেছেন।
মাস্ক মুখে না লাগিয়ে কেন থুতনিতে লাগিয়ে রেখেছেন? এমন প্রশ্নের জবাবে অনেকেই মনে নেই বলে টেনে আবার মুখে লাগিয়ে নেন।

দিনে দিনে যেখানে স্বাস্থ্য সচেতনতা বাড়ার কথা সেখানে কমে যাওয়ায় স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন।

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম