‘করোনার কারণে চাকরি নাই, চা বিক্রি করে সংসার চালাই’

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ২২:৫৪আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:৫৪

চা-দোকানি মো. হুমায়ুন কবীর করোনার কারণে চাকরি নাই, এখন চা বিক্রি করে সংসার চালাই। মাসে ৫০০ টাকা ভাড়ায় একটা দোকান নিয়েছি, ১০ হাজার টাকার মাল তুলছি। প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ টাকা বিক্রি হয়। আড়াইশ থেকে তিনশ টাকা লাভ থাকে। তা দিয়েই চলে আমার তিন সদস্যের সংসার। ঢাকায় চাকরি করতাম, ২৩ হাজার টাকা বেতন পেতাম, সংসার ভালোই চলতো। কিন্তু দেশে করোনা দেখা দেওয়ার পরে হঠাৎ চাকরিটা চলে যায়। গ্রামের বাড়িতে এসে দিশেহারা হয়ে পড়ি, কি খাব, কিভাবে বাঁচবো। উপায়ন্তর না পেয়ে অবশেষে চা-দোকান দিয়েছি’-কথাগুলো বলছিলেন সদর উপজেলার ভেড়ার বাজারের চা-দোকানি মো. হুমায়ুন কবীর।

গাজীপুরের টঙ্গী এলাকায় নোমান গ্রুপের জাবের অ্যান্ড জোবায়ের টেক্সটাইল মিলে এইচ.আর অ্যাডমিন শাখায় ট্রান্সপোর্টের ইনচার্জ ছিলেন হুমায়ুন কবীর। বেতন পেতেন ২৩ হাজার টাকা।  তাতেই তিন সদস্যের সংসার ভালোই চলছিল তার। করোনা মহামারী দেখা দেওয়ায় পর ১১ এপ্রিল হঠাৎ কর্তৃপক্ষ তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়। এরপর তিনি গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় চলে আসেন। দুই মাস বেকার থাকার পর ভেড়ারহাট বাজারের দোকানটি ভাড়া নেন।  

হুমায়ুন কবীর জানান, তার মত আরও অসংখ্য চাকরিজীবি বর্তমানে বেকার। ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে এসে দোকান, ব্যবসা, ভ্যানগাড়ি কিংবা ইজিবাইক চালানো শুরু করেছে। তবে তার আশা ঢাকায় যেখানে কাজ করতেন সেই কর্তৃপক্ষ আবার তাকে চাকরিতে যোগদানের জন্য ডাকবে। চাকরি ফিরে পেলে তার সংসারে আবার স্বচ্ছলতা ফিরে আসবে। আগের মত ভালোভাবে দিন কাটাবে।

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ