‘জিয়াউর রহমান জয় বাংলা স্লোগান পাল্টে দিয়েছিল’

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১৮:৩৮আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৯:১৯

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিচ্ছেন শাহজাহান খানসহ দলের নেতারা বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসেবে স্বীকার করেন না এবং জয় বাংলাকে যারা জাতীয় ধ্বনি হিসেবে স্বীকার করেন না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। তিনি বলেন, ‘এই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই স্লোগান আমাদের শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। যে জয় বাংলা বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন, সেই জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হলো; আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে তা পাল্টে দিয়েছিল।’

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস, সহ-সভাপতি আরুক মুন্সী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মীর্জা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে শাজাহান খান এমপির নেতৃত্বে সংগঠনের নেতারা জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম