বন্যায় মাল্টা ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৪

ক্ষতিগ্রস্ত মাল্টা ক্ষেত

মাল্টা চাষ করে বেশ ভালোই ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার শাহাজান মোল্যা। চন্দ্রদিঘলিয়া গ্রামের এই মাল্টা চাষি দেড় হাজার মাল্টা গাছ লাগিয়ে গত তিন বছর বেশ ভালোই আয় করেছিলেন। কিন্তু এবারের বন্যায় তার মাল্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মাল্টা ক্ষেত

চাকরি থেকে অবসর নিয়ে ২০১৬ সালে নিজের তিন বিঘা জমিতে মাল্টার চাষ শুরু করেন শাহাজান। ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখেছিলেন। তার দেখাদেখি এলাকার আরও অনেকেই মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছিলেন। এ বছর গাছে প্রচুর মাল্টা ধরেছিল। আশা ছিল এবারে তার আয়ের পরিমাণ গতবারের থেকে দ্বিগুণ হবে। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছে বন্যার পানি। গাছের গোড়ায় বন্যার পানি জমে থাকায় অর্ধেকেরও বেশি গাছ মরে গেছে। গাছ ভরা মাল্টা ঝরে পড়ে গেছে। যেগুলো গাছে আছে সেগুলোও শুকিয়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত মাল্টা ক্ষেত

প্রতিবেশীরা জানান, এই বাগানের মাল্টা খুব বড় এবং সুস্বাদু। বন্যার বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আগে এই ক্ষেত থেকে মাল্টা কিনে নিয়ে গেছি।

ক্ষতিগ্রস্ত মাল্টা ক্ষেত

শাহাজান বলেন, মাল্টা চাষ করে বেশ ভালোই লাভ হয়েছিল। কিন্তু ক্ষেত্রে বন্যার পানি ঢুকে পড়ায় পেকে যাওয়া ফলগুলো ঝরে পড়ে গেছে। মরেও গেছে অনেক গাছ। ব্যাপক ক্ষতির হয়েছে। সরকার বা কৃষি বিভাগ তার দিকে একটু হাত বাড়িয়ে দিলে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন।

ক্ষতিগ্রস্ত মাল্টা ক্ষেত

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় জানান, এবার বন্যায় জেলার ফলের বাগান বিশেষ করে মাল্টা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলের বাগান তুলনামূলক উঁচু জায়গায় চাষ করার পরামর্শ দিয়েছেন কৃষকদেরকে। ক্ষতিগ্রস্ত মাল্টা চাষিকে সব ধরনের সহয়োগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

/এসটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম