অবশেষে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:১০

অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘ ১১ মাস পর স্থায়ী ভিসি পেলো বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ ক্রমে যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক অবসরপ্রাপ্ত ড. এ কিউ এম মাহবুবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে চার বছর মেয়াদে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কমকর্তা হিসেবে ক্যাম্পাসে সব সময় অবস্থান করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তার এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। টানা ১২ দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এরপর ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি